নিউজ ডেক্সঃ নেত্রকোণার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার মোগাতি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮)। নিহতদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিলর থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৪৫
কুইক টি ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৪৫
