ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের সময়সূচিতে বড় পরিবর্তন, নেপথ্যে কী

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ১০:০৩:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তীব্র গরমের কারণে টুর্নামেন্টের ১৯ ম্যাচের মধ্যে ১৮টির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।

গ্রুপপর্বে ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিটন দাসদের তিনটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়। শুধু একটি ম্যাচের সময় অপরিবর্তিত থাকছে। ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওমানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। টুর্নামেন্টের ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে হলেও ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

 

 

আয়শা/৩০ আগস্ট ২০২৫/রাত ১০:০০

▎সর্বশেষ

ad