ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ত্রিপুরা

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ০৯:৪৭:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৯ আগস্ট) রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন।

তিতাস বাংলাদেশের একটি নদী। নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
 
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। তিনি বলেন, ‘তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়ে গবেষণা চলছে।’
 
মানিক সাহা বলেন, ‘সবকিছু পরিকল্পনা মতো এগোলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব; যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।’
 
ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে। তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

 

 

আয়শা/৩০ আগস্ট ২০২৫/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad