ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে জিতে টেবিলের শীর্ষে চেলসি

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ০৯:৩৫:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : স্টামফোর্ড ব্রিজে ব্রাজিলিয়ান ফুটবলার হোয়াও পেড্রো ও ও আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজের গোলে ২-০ ব্যবধানে জিতেছে তারা। পেড্রোর গোলে অ্যাসিস্ট করেন এনজো। এই জয় এনজো মারেস্কার দলটিকে নিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট তাদের নামের পাশে। দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬।

ফুলহ্যামের বিপক্ষে জিতে একটি ধারা অপরিবর্তিত রেখেছে চেলসি। প্রিমিয়ার লিগে এই বছর নিজেদের মাঠে একটি ম্যাচও হারেনি তারা। স্টামফোর্ড ব্রিজে ১২ ম্যাচ খেলে ৯টিতেই জয়, ড্র ৩ ম্যাচে। চেলসি এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ-প্রান্ত থেকে কর্নার কিক নিয়েছিলেন এনজো। ভিড়ের মধ্যে থেকে লাফিয়ে উঠে জাল খুঁজে নেন পেড্রো। ব্রাইটন থেকে এই মৌসুমেই চেলসিতে দলবদল করা এ ফুটবলার পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও একটি গোল করেছিলেন। ওই টুর্নামেন্টে তিনি করেন ৩ গোল।

চেলসির পরের গোলটি আসে পেনাল্টি থেকে। ৫৬ মিনিটে ফুলহ্যামের ডি বক্সে রায়ান সেসেগননের হাতে বল লাগলে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করতে ভুল করেননি চেলসির সহঅধিনায়ক এনজো। স্বস্তির জয় নিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছেন দলটির ফুটবলাররা।

 

 

আয়শা/৩০ আগস্ট ২০২৫/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad