ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

তাসকিনের বোলিং তোপে ব্যাকফুটে নেদারল্যান্ডস

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ০৭:৫০:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়কের সিদ্ধান্তের মান রেখেছেন বাংলাদেশের পেসাররা। যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরু কমলা-বাহিনীকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাক্স ও’ডোড। শরিফুলকে এক ওভারে ৩ চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই দুরন্ত এই ডাচ ওপেনারকে সাজঘরের পথ চেনান তাসকিন আহমেদ। তার মিডল এবং লেগ স্টাম্প লাইনের বলে ক্যাচ তুলে দেন ও’ডোড। শর্ট কাভারে দাঁড়ানো জাকের আলী সহজ ক্যাচ তালুবন্দি করলে ২৩ রানেই থামতে হয় এই ডাচ ব্যাটারকে।

এরপর অন্য ওপেনার বিক্রমজিত সিংকেও (৪) নিজের শিকার বানান তাসকিন। তার খাটো লেংথের বল হাওয়ায় ভাসিয়ে খেলেন বিক্রমজিত, তবে লং অনে দাঁড়িয়ে থাকা পারভেজ ইমনকে ফাঁকি দিতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.১ ওভারে ২ উইকেটে ৩৮ রান তুলতে পেরেছে সফরকারী নেদারল্যান্ডস।

 

 

আয়শা/৩০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad