ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেল যারা

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ০৪:০২:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরও ৫ জন। আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার নিজেদের আরও ঝালিয়ে নিতে ইংল্যান্ড সফর করবে যুবারা। সেপ্টেম্বরে দুই সপ্তাহের এ সফরে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এ সিরিজেও দলের নেতৃত্বে থাকবেন আজিজুল হাকিম তামিম। বাকিরাও দলের নিয়মিত মুখ।

আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ। একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ, ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। শেষের দুই ম্যাচ হবে বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড-
জাওয়াদ আবরার,আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শহরিয়ার।
 
স্ট্যান্ড বাই-
আহমেদ শহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ

 

 

আয়শা/৩০ আগস্ট ২০২৫/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad