ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘জোরপূর্বক’ ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য

Anima Rakhi | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ - ১০:৫৩:২৩ এএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকেও বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ৯ বাংলাদেশিকে বিশেষ বিমানে করে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টায় লন্ডন থেকে এইচএমএফ৮৫১ নামের একটি বিশেষ বিমানে করে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ফেরত আসা এই নয়জনই সিলেটের বাসিন্দা। তারা হলেন—জুয়েল মিয়া, কয়সর মিয়া, মুজিবুল ইসলাম, নাদির খান, আব্দুল আমিন, মো. এনামুল হুসাইন, মাসুদ পারভেজ, হক মো. আমরানুল ও মো. ফয়সাল আহমেদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নারী-পুরুষসহ প্রথমে ১৮ জনের তালিকা ছিল। পরে তা কমে ১৫ জনে আসে। তবে শেষ পর্যন্ত ৯ জনকেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিমানবন্দরে তাদের গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা।

ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। হঠাৎ করেই সেদেশের হোম অফিস তাদের ধরপাকড় করে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের স্ত্রী ও সন্তান এখনও যুক্তরাজ্যেই অবস্থান করছেন।

একজন ফেরত আসা ব্যক্তি বলেন, ‘আমি ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলাম। দু-দিন আগে বাড়িতে ঘুমাচ্ছিলাম, তখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। সেদিনই বিশেষ বিমানে আমাকে ফেরত পাঠানো হয়েছে। এক কাপড়েই আমাদের ফিরতে হয়েছে। আমার পুরো পরিবার এখনো সেখানে আছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফেরত পাঠানো ৯ ব্যক্তির মধ্যে কারও ভিসা ছিল না।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাজ্যের হোম অফিস অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করেছে। এ প্রক্রিয়ায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্টদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে দেশে ফেরত পাঠাচ্ছে।

কুইকটিভি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৩

▎সর্বশেষ

ad