ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

তেলআবিব বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

Anima Rakhi | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ - ০১:৩১:৩৮ পিএম

ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের তেলআবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের জাফ্ফা অঞ্চলের তেলআবিব বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তিনি আরও দাবি করেন, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর নির্যাতন, গণহত্যা ও গাজায় অবরোধের জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মান জানাতেও এই হামলা চালানো হয়।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজার ওপর আরোপিত ক্ষুধা, অবরোধ ও আগ্রাসন বন্ধ করতে আরব ও ইসলামি বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

সূত্র: মেহের নিউজ

কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/দুপুর ১:২৯

▎সর্বশেষ

ad