ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চোট থেকে ফিরেই মেসির জোড়া গোল, ফাইনালে মায়ামি

Anima Rakhi | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ - ০৯:৪৬:৪৯ এএম

স্পোর্টস ডেস্ক : চোট থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন লিওনেল মেসি। সেই কারণে মাঝের দুটি ম্যাচে খেলেননি এই আর্জেন্টাইন মহাতারকা। চোট থেকে ফিরেই পুরোনো ঝলক দেখালেন তিনি। 

বৃহস্পতিবার লিগস কাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফেরেন মেসি। ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে মায়ামির ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী তারকা।

ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডো। এরপর মেসির জোড়া এবং তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি। 

কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ৯:৪৬

▎সর্বশেষ

ad