ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অনুশীলনে ফিরলেও মেসিকে নিয়ে কাটেনি শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ১০:৪৮:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এটাই একমাত্র সুসংবাদ। তবে এই সংবাদের ভেতরেও রয়েছে অনিশ্চয়তা। অনুশীলনে ফিরলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা।

সময় ভালো যাচ্ছে না মেসির। ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন তিনি। চলতি মৌসুমেই মিস করেছেন চার ম্যাচ। মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও। সুখবর তাদের দু-জনই ফিরেছেন অনুশীলনে। অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবা মোটামুটি নিশ্চিত।
 
এ বিষয়ে সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন, ‘জর্ডি আলবা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন আমরা দেখবো সারদিন সে (মেসি) কেমন অনুভব করে। আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, পরের ম্যাচে সে খেলতে পারবে কি না। তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয়। আমরা আশা করছি সে দলে থাকবে। তার আসলে যে ধরনের ইনজুরি হয়েছে, এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই। এটাই হচ্ছে পূনর্বাসন প্রক্রিয়া।’
 
এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার ইন্টার মায়ামি কোচিং স্টাফ। অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট না হওয়ার পরও এল এ গ্যালাক্সির বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছিল। এ জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে হাভিয়ের মাশ্চেরানোকে। যদিও সিদ্ধন্তটা একক ছিল না বলেই জানিয়েছেন ইন্টার মায়ামি সহকারি কোচ।
 
তিনি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করেই নেই। বিষয়টা এমন না যে হাভি একা এই সিদ্ধান্ত নিয়েছে। বাইরে থেকে দেখে আপনি খুব বেশি বুঝবেন না। মেসিকে খেলানো এটা শুধু কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল না। টিম ডক্টর সবকিছু পর্যবেক্ষণ করেই সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরই তাকে খেলানো হয়েছে। তবে অনেক সময়ই কারণ তছাড়াই কিছু ঘটনা ঘটে যায়।

আমরা যেটা করেছি সেটা দলের স্বার্থেই। তারপরও আরো সতর্ক হওয়া উচিৎ ছিল। কারণ ফুটবলারটা লিওনেল মেসি।’অরল্যান্ডো সিটির বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ নয় ইন্টার মায়ামির। গেলো মৌসুমে ওদের বিপক্ষে হেরেছিল দুটো ম্যাচ। তাই শীর্ষ চারের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে হেরন্স। সেটা আরও বড় করে তুলেছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

 

 

আয়শা/২৭ আগস্ট ২০২৫/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad