ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার প্রকাশ হতে পারে নির্বাচনি রোডম্যাপ: ইসি

Anima Rakhi | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৮:৪১:৫৫ পিএম

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোডম্যাপ কবে ঘোষণা করবেন- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।’

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, ‘কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে।’

ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কমিশন। ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়সহ ২৪ ধরণের বিষয় রোডম্যাপে স্থান পাবে।

এছাড়া এসব কাজ কবে শেষ হবে না হবে, সেগুলোর একটি নির্ধারিত তারিখও রোডম্যাপে থাকবে।

কুইকটিভি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:৪১

▎সর্বশেষ

ad