ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রোহিঙ্গা সংকট বাংলাদেশের শরীরে ক্যানসারের মতো: ড. খলিলুর রহমান

Anima Rakhi | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ১০:২৭:৫৯ এএম

ডেস্ক নিউজ : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের শরীরে ক্যানসারের মতো। এর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ইস্যুটি এতদিন আইসিইউতে ছিল, আমরা চিকিৎসা শুরু করেছি। সব ডাক্তার মিলে এর চিকিৎসা করে সারিয়ে তুলতে হবে।’

সোমবার কক্সবাজারে তিন দিনব্যাপী রোহিঙ্গা কনফারেন্স বিষয়ক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রাখার আহ্বান জানিয়ে খলিলুর রহমান বলেন, এই সরকার যা করছে তা অন্তর্বর্তী কাজ নয়, যারাই ক্ষমতায় আসুক তারাও এই প্রক্রিয়া চালিয়ে নেবে। রাজনৈতিক নেতারা সেই অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গারা দ্বীধাহীনভাবে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছে। ১ লাখ ৮০ হাজার ছাড়াও আরও বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাদের বিষয়ে ভেরিফিকেশিন সম্পন্ন করেছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকেও কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলকে নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে বলেও হুঁশিয়ার করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

কুইকটিভি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/সকাল ১০:২৭

▎সর্বশেষ

ad