ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৫:৪৫:৫১ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৫ আগস্ট) দুপুরে জিএমপি সদর দফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএমপির উপকমিশনার (ডিসি, ক্রাইম) রবিউল হাসান এ তথ্য জানান। উপ-কমিশনার বলেন, ‘ঘটনা তদন্তের পর ৮ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’

চার্জশিটভুক্ত আসামিরা হলো– জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান (৩৪), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোতা গ্রামের হানিফের ছেলে আল-আমিন (২১), কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনার চাটমোহর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আবদুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬), রফিকুল ইসলাম আরমান এবং শামীম হোসেন।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী বলেন, ‘মূলত যে ভিডিও করাকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে সেই মোবাইল দুটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।’যে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও তুহিনের পরিবার এবং দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ আগস্ট (বৃহস্পতিবার) গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। এ হত্যায় সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad