ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বিপাকে শ্রদ্ধা

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ১২:০৫:৩৪ পিএম
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিপাকে পড়েছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এটা নিয়েই এই নায়িকা পড়েছেন ঝামেলায়।শনিবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানান, নিজের ভেরিফায়েড ও প্রিমিয়াম লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি।

এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রদ্ধা লিখেছেন, ‘প্রিয় লিংকডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ লিংকডইন মনে করছে এটি ভুয়া। কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? অ্যাকাউন্টটি সেটআপ করা, প্রিমিয়াম এবং ভেরিফায়েড, তবুও কেউ এটি দেখতে পাচ্ছে না।’

ঘটনাটি লিংকডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, উদ্যোক্তা কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে খোলা শ্রদ্ধার ওই অ্যাকাউন্ট ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও লিংকডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।

কুইকটিভি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/দুপুর ১২:০৫
▎সর্বশেষ

ad