ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

উত্তরপ্রদেশে ট্রাক্টরে কন্টেনারের ধাক্কায় নিহত ৮, আহত ৪৫

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ১১:২১:৫৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে সোমবার ভোররাতে ট্রাক্টরে একটি কন্টেনারের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও দুই নারী। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটেছে ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ৬০-৬১ জন ভক্ত ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায়। হঠাৎই পিছন থেকে একটি কন্টেনার ট্রাক উচ্চ গতিতে এসে ধাক্কা মারে। ট্রাক্টরটি উল্টে যায়।

আহতদের দ্রুত খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে, বাকি আহতরা আপাতত স্থিতিশীল থাকলেও তিনজনের অবস্থা উদ্বেগজনক। তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সূত্র : দ্য ওয়াল।

কুইকটিভি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/সকাল ১১:২১
 
▎সর্বশেষ

ad