ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ধানের শীষে ভোট চাইলেন ফয়সল আলীম

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১১:৪০:৩৫ পিএম
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে কুসুম্বা ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীম। ‎আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ফয়সল আলীমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

‎এ উপলক্ষে ২০ আগস্ট বুধবার বিকেলে পাঁচবিবি গো হাটা ময়দান থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বোর্ডঘর, হরেন্দা বাজার ও শালাইপুর বাজারে যান এবং আনন্দ মিছিল, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সাথে গণসংযোগ করেন এবং দোয়া চান।

‎সর্ব শেষে রাত ৮টায় শালাইপুর বাজারে লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। কুসুম্বা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।

জেলা ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম বুলেট এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল,আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে এ বিশাল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে ১০০০ এর অধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩০

▎সর্বশেষ

ad