ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সালমানের পারিশ্রমিক কমল ১০০ কোটি রুপি

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ০৭:৫৫:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সালমান খান আবারও ফিরছেন ছোটপর্দায়। দেড় দশক ধরে ছোটপর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। রোববার থেকে শুরু হওয়া ‘বিগ বস ১৯’-এ এক ভিন্ন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান। তবে গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। কিন্তু কেন?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারের মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি। তবে তিনি এই শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। ফলে মোট আয় দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি। ‘বিগ বস ১৮’–এর জন্য সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। এমনকি তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।

পারিশ্রমিক কমার কারণ হিসেবে জানা গেছে, পুরো মৌসুমে থাকছেন না সালমান। প্রায় সাড়ে ৩ মাস পর সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। ওই আলোচনার তালিকায় আছে ফারাহ খান ও করণ জোহর। এ দুজন আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন।

মৌসুমের কম সময় শোতে যুক্ত থাকার কারণে কমছে সালমানের পারিশ্রমিক। পুরো মৌসুম সঞ্চালনায় থাকলে তার আয় ২৫০ কোটির কাছাকাছি দাঁড়াত। প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামত গেমের গতিপথ ঠিক করবে। এবারের আসরে থাকছে ১৮ প্রতিযোগী, যাদের পরিচয় এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। এ প্রোগ্রাম প্রথমে জিহটস্টার, পরে সম্প্রচার হবে কালার্স টিভিতে।

এদিকে শুক্রবার থেকে শুটিং শুরু করেছেন ভাইজান। প্রোমোতে দেখা গেছে, নতুন ‘বিগ বস হাউস’-এর ঝলকও।

 

 

আয়শা/২৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad