ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ইসরায়েলি রাজনীতিকের ছবি গাজার যোদ্ধা বলে প্রচার, অতঃপর..

Mohon | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ০৩:১২:২২ পিএম

নিউজ ডেক্সঃ   ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলানের ছবি হামাস যোদ্ধার আদলে বিকৃত করে প্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে অর রাইচার্টের ডিজাইনানের বিরুদ্ধে ৩০০০০০ শেকেল মানহানির মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগে বলেছেন, ওই ডিজাইনার তাকে হামাস সন্ত্রাসী হিসেবে চিত্রিত করে ছবি প্রকাশ করেছেন।

তেল আবিব ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা মামলায় গোলানকে কেফিয়া পরা, হামাস সন্ত্রাসী এবং সংগঠনকে সহায়তাকারী কেউ হিসেবে উপস্থাপন করা গ্রাফিক ডিজাইনের একটি সিরিজ জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে গোলান এক বিবৃতিতে বলেছেন, আমরা বিষ মেশিনটি ভেঙে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ এবং পূর্ণ শক্তির সঙ্গে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা জনসাধারণের আলোচনায় বিষপ্রয়োগ করে তাদের জানা উচিত যে তাদের জবাবদিহি করতে হবে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসে রাইচার্টের অতীত কাজের কথাও তুলে ধরেছে। অভিযোগ করেছে, ভিডিও তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে কয়েক হাজার শেকেল দেওয়া হয়েছিল। এর আগেও গোলান ডানপন্থিদের বিরুদ্ধে পদ্ধতিগত নিন্দা প্রচারণার অভিযোগ এনেছিলেন। জানুয়ারিতে তিনি লিকুদ এমকে ট্যালি গটলিভ এবং ওটজমা ইয়েহুদিতের আলমোগ কোহেনের বিরুদ্ধে ইন্টারনেট এবং নেসেট প্লেনাম রোস্ট্রাম থেকে ষড়যন্ত্র এবং মিথ্যাচার ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, গটলিভকে একজন আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ এবং জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে একটি সতর্কীকরণ চিঠি পাঠিয়েছেন। তবে বিষয়টি এখনো সুরাহা হয়নি।

গটলিভ এবং কোহেন উভয়ই গোলান সম্পর্কে ভিত্তিহীন ইন্টারনেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে চলেছেন। তারা দাবি করেছেন, গোলান ৭ অক্টোবর হামাসের আক্রমণের পরে ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। আইডিএফ নর্দার্ন ফ্রন্ট এবং হোম ফ্রন্টের প্রাক্তন কমান্ডার ছিলেন গোলান। তিনি গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/বিকাল ০৩.১০

▎সর্বশেষ

ad