ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

প্রেক্ষাগৃহে আসছে দেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১১:০০:৪৬ এএম

বিনোদন ডেস্ক : নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে দেশে নির্মাণ করা হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর।

‘ডট’ প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। গ্লিটজকে তিনি বলেন, “গত ৩ অগাস্ট ‘ডট’ সিনেমার সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। আমাদের মুক্তির প্রস্তুতি চলছে। ৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডট। এটি সম্পূর্ণ ইংরেজি ভাষার সিনেমা, কোনো বাংলা ভার্সন হবে না।”

ইংরেজি ভাষায় সিনেমা কেন? ধীমন বলেন, এই সিনেমায় আমাদের সংস্কৃতি ইংরেজি ভাষায় তুলে ধরেছি, আন্তর্জাতিকভাবে আমাদের গল্পটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে তাই আমাদের এই চেষ্টা।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া। তিনি বলেন, এটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে ডট সিনেমায়। ‘ডট’ সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। পরিচালক কাঁকনের ভাষ্য সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান।

এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে । শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’।

কুইকটিভি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad