ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

Mohon | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০৫:০৮:০৮ পিএম

নিউজ ডেক্সঃ  অবৈধভাবে ভারতে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে ২ জন নারী ও একজন শিশু রয়েছে।

সন্ধার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে। বিজিবি সেসব তথ্য যাচাই-বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদের পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪. ৫৫

▎সর্বশেষ

ad