ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বিশ্ববাজারে দুৃগ্ধজাত পণ্যের দাম কমেছে..

Mohon | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০৩:১৪:০৫ পিএম

নিউজ ডেক্সঃ   বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। চলতি মাসে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির আগস্ট মাসের দ্বিতীয় নিলাম তথ্য থেকে দামের বিষয়টি জানা গেছে। নিলামের তথ্য বলছে, আগের নিলামের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। এই নিলামে বেচাকেনা হয়েছে ৩৬ হাজার ৫৫৩ টন পণ্য। টনপ্রতি গড় দাম পড়েছে ৪ হাজার ২৯১ ডলার।

নিলামে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। টনপ্রতি গড়মূল্য পৌঁছেছে ৪ হাজার ৪৪৭ ডলারে। ননিছাড়া গুঁড়া দুধের দামও ১ দশমিক ৮ শতাংশ কমে টন প্রতি হয়েছে ২ হাজার ৭৫৬ ডলার। কমেছে চেডারের দামও। শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি টন এই পণ্য বেচাকেনা হয়েছে ৪ হাজার ৫৪৮ ডলারে। মাখনের দাম ১ শতাংশ কমে টন প্রতি দাঁড়িয়েছে ৭ হাজার ১৪৪ ডলারে।

তবে বেড়েছে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম। টনপ্রতি দশমিক ১ শতাংশ বেড়ে গড়মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮ ডলারে। ননিযুক্ত গুঁড়া দুধের দামও দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি বেচাকেনা হয়েছে ৪ হাজার ৩৬ ডলারে। অপরিবর্তিত রয়েছে বাটার মিল্ক পাউডারের দর।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.১২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad