ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

Mohon | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ১২:৫৮:৫২ পিএম

নিউজ ডেক্সঃ  ফ্লোরিডার ফোর্ট লডারডেল যেন বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) সাক্ষী থাকল নাটকীয় এক ফুটবল লড়াইয়ের। লিওনেল মেসি ইনজুরিতে বাইরে, কোচ হাভিয়ের মাশ্চেরানো লাল কার্ড দেখে সাইডলাইন ছাড়লেন—তবু সব প্রতিকূলতা জয় করে টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। টাইগ্রেস ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হাত ছুঁয়ে বল ডি-বক্সে পড়লে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে একটুও ভুল করেননি লুইস সুয়ারেজ। তবে স্বস্তি বেশিক্ষণ টিকল না। প্রথমার্ধে সহখেলোয়াড় তেলাসকো সেগোভিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান জর্দি আলবা। খেলা চালিয়ে গেলেও বিরতিতে আর মাঠে নামতে পারেননি এই স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধ শুরুর আগেই ঘটল আরেক নাটক। রেফারির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার জেরে লাল কার্ড দেখে সাইডলাইন ছাড়তে বাধ্য হলেন কোচ মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী তিনি ভিআইপি আসন থেকে ম্যাচ দেখছিলেন, কিন্তু সেখান থেকেও চিৎকার করে নির্দেশনা দিতে দেখা যায় তাকে। এমনকি টিভি ক্যামেরায় ধরা পড়ে ফোনে সহকারী কোচকে কৌশল জানাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফলে সেমিফাইনালে ডাগআউটে পাওয়া যাবে না তাকে।

৬৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড ও মেসির সতীর্থ অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু খেলা গড়াল না বেশিক্ষণ। আবারো হ্যান্ডবল, আবারো পেনাল্টি, আবারো সুয়ারেজের শট—মায়ামি ফিরে গেল লিডে। শেষ পর্যন্ত সেই ব্যবধানই রক্ষা করল ২০২৩ সালের চ্যাম্পিয়নরা। এবার সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার বিজয়ী দল। মেসি ফিরতে পারবেন কি না, কোচ মাশ্চেরানো ডাগআউটে থাকতে পারবেন কি না—এসব অনিশ্চয়তার মাঝেও সুয়ারেজদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৫০

▎সর্বশেষ

ad