ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মেসিহীন ম্যাচে জোড়া পেনাল্টিতে মায়ামিকে জেতালেন সুয়ারেজ

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ১২:২৫:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক :  পায়ের চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর এ সপ্তাহেই মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক ম্যাচ খেলেই আবারও অস্বস্তি অনুভব করেন তিনি।  তাই মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।

বৃহস্পতিবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিহীন ম্যাচে ২-১ গোলে মায়ামিকে জিতিয়েছেন লুইস সুয়ারেজ। দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন উরুগুয়ে তারকা।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে লিড পায় মিয়ামি। ডান পায়ের পেনাল্টি শ্যুটে ডান পাশের নিচের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা।

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মিয়ামি। এরপর অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে মেক্সিকান ক্লাব টাইগ্রেস।

৮৯ মিনিটে মায়ামির জয়সূচক গোল করেন সুয়ারেজ। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম শ্যুটের মতো হুবহু শ্যুট নেন উরুগুয়ে ফরোয়ার্ড।

অবশেষে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিয়ামি।

কুইকটিভি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ১২:২৫

▎সর্বশেষ

ad