ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সাতক্ষীরায় বিপুল ভারতীয় মালামাল জব্দ..

Mohon | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ - ০৪:১৯:৩১ পিএম

নিউজ ডেক্সঃ  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ আগস্ট) দিনভর এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কাকডাঙ্গা, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা ও চান্দুরিয়া বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে কলারোয়ার শ্মশান, গোবিন্দকাঠি, মন্দির মোড়, নটিজঙ্গল, চান্দুরিয়া মাঠসহ বিভিন্ন স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে পদ্মশাখরা সীমান্ত থেকে সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। শাড়ি, থ্রি পিসসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকা। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল বলেন, ‘এসব মালামাল চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় হারাচ্ছে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৪.২০
▎সর্বশেষ

ad