ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

পাল্টা শুল্ক আরোপ করবে না ব্রাজিল..

Mohon | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৩:০৯:৩৮ পিএম

নিউজ ডেক্সঃ  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে এখনই ফোনে কথা বলার পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি নিজেকে অপমানিত হতে দিতে পারি না।

সম্প্রতি ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া কিছু পণ্যের ওপর প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুলা বলেন, ব্রাজিল এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে না, তবে আলোচনার পথ খোলা থাকবে।

লুলা বলেন, ‘ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমি সবার কাছ থেকে সম্মান আশা করি—যেমন আমি নিজেও অন্যদের সম্মান করি। এ ছাড়া ট্রাম্প ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বন্ধে রাজনৈতিক চাপ তৈরি করতে পারেন, যা লুলার মতে ‘অগ্রহণযোগ্য’।

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.০৫

▎সর্বশেষ

ad