ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা..

Mohon | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৩:৫২:৫৬ পিএম

নিউজ ডেক্সঃ  পূর্ব লেবাননে রাতের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম-নীতি তোয়াক্কা না করার আরেকটি উদাহরণ।

বুধবার (৬ আগস্ট) আইডিএফ জানিয়েছে, গত রাতে লেবাননের উত্তর-পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, হাসাম কাসেম ঘারাব নামে ওই কর্মী লেবানন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। সন্ত্রাসীদের কার্যকলাপ ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে। সেসব হামলায় ২৩০ জনেরও বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয়। কিন্তু লেবানন দাবি করছে, বারবার চুক্তি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলই আগে হামলা চালাচ্ছে।

এদিকে গাজা দখলের পরিকল্পনায় আরও এগিয়েছে ইসরায়েল। আর সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০৩.৫০

▎সর্বশেষ

ad