ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ..

Mohon | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৩:৪০:২৬ পিএম

নিউজ ডেক্সঃ  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তরুণী।

ভুক্তভোগী তরুণী বলেন, হাবিবুর রহমান জাকি তিন বছর আগে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আমাকে ঘুরতে নিয়ে যাবার কথা বলে তার বন্ধু জুয়েল আকরাম রানার বাসায় নিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে আমাকে ব্ল্যাকমেইল করে নিয়মিত ধর্ষণ করত সে। এক পর্যায় আমি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করে জানতে পারি আমি তিন মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, তারপর হাবিবুর রহমান জাকিকে জানালে সে আমার বাচ্চা নষ্ট করার জন্য বলে। না হয় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান কাছে বিচার নিয়ে গেলে তিনি আশ্বাস দিলে হাবিবুর রহমান জাকি ও তার পরিবার বিষয়টি দেখবে বলে কালক্ষেপণ করেন।

পরে আমি হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করি।আহমেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, আমি অন্তঃসত্ত্বা মেয়েটির অভিযোগ পেয়েছি। হাবিবুর রহমান জাকি ও তারপর পরিবারকে চাপ দিলে তারা এলাকা ছেড়ে পালিয়েছে। তাই সমাধান করতে পারিনি।

হবিগঞ্জের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী বলেন, মামলা নিয়ে আদালতের নির্দেশনা এখনো পাইনি। হাতে পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০৩.৪০

▎সর্বশেষ

ad