ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

অস্ত্রসহ আসাবুল বাহিনীর ২ সদস্য আটক..

Mohon | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৩:১০:৪৫ পিএম

 নিউজ ডেক্সঃ সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আসাবুল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। উভয়েই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তারা সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুল বাহিনীর সহযোগী।

প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে আভিযানিক দল ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুল বাহিনীর দুই সহযোগীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত আসাবুল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০৩.১০

▎সর্বশেষ

ad