ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

নরসিংদীর মাধবদীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে সাতটি দোকান

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০১:১২:১৬ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেকট্রনিক ও মুদির দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজার এলাকার সোনার বাংলা সমবায় মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ মার্কেটের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

আয়শা/৬ আগস্ট ২০২৫/দুপুর ১:০৮
▎সর্বশেষ

ad