ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান।

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০১:০৯:১১ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায়  পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০৬ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে  দুস্থ ও অসহায়  পরিবারের মাঝে মানবিক সহায়তা  কার্যত্রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।
এসময় তিনি বলেন, “আমরা সর্বদা স্থানীয় মানুষের পাশে আছি। বিপদে-আপদে সেনাবাহিনী মানবিক সহায়তা দিয়ে যাবে।” পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই এলাকার পাহাড়ী বাঙ্গালির মধ্যে সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধন অন্যান্য সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপনে সহায়ক হবে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়শা/৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫৫
▎সর্বশেষ

ad