ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ঠাকুরগাঁওয়ে শুকিয়ে যাচ্ছে নদী, হচ্ছে দখল

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ১০:৩৭:৪৫ পিএম

ডেস্ক নিউজ : স্থানীয়রা জানান, বছরের পর বছর খননের অভাব ও তদারকির ঘাটতিতে নদীগুলো রূপ নিচ্ছে মরা খালে। কোথাও হাঁটুজল, আবার কোথাও শুকিয়ে যাওয়া নদীর জমিতে চলছে চাষাবাদ। নদী শুকিয়ে যাওয়ায় জীবিকা হারাচ্ছেন বহু জেলে, বন্ধ হয়ে যাচ্ছে মাছ ধরা ও নৌ চলাচল।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীরবর্তী জমি দখল করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নির্মাণ করছেন স্থাপনা। এসব দখলের ফলে নদীর সীমানা ক্রমেই ছোট হয়ে আসছে। তারা দ্রুত নদী খনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
 

এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম যাকারিয়া বলেন, ‘নদী রক্ষায় খনন অত্যন্ত জরুরি। আমরা ইতোমধ্যে খননের জন্য তালিকা তৈরি করেছি। পাশাপাশি দখলমুক্ত করতে অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ঠাকুরগাঁও জেলার ৩৬টি নদী ও খালের মোট দৈর্ঘ্য প্রায় ৭০০ কিলোমিটার। এর মধ্যে ৬ দশমিক ৩৯৬ একর জমি ইতোমধ্যে দখল হয়ে গেছে।

নদী রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং নিয়মিত খননের বিকল্প নেই এমনটাই মনে করছেন পরিবেশবিদ ও সচেতন মহল।

 

 

আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad