ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০১:০৩:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর অভিঘাতকে আরও তীব্র করে তোলে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত এক বছর ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও, গত জুন মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

ইরান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রায়শই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। সূত্র : খালিজ টাইমস।

কুইকটিভি/অনিমা/৫ আগস্ট ২০২৫/দুপুর ১:০৩

▎সর্বশেষ

ad