ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ১০:২০:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এবার ক্রিমিয়ার রাশিয়ার একটি সু-৩০ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও আরও চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)।

সোমবার এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমানঘাঁটিতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে একটি সু-৩০ সম্পূর্ণ ধ্বংস করেছে। এ ছাড়া একই হামলায় আরেকটি সু-৩০ এবং তিনটি সু-২৪ জেট বোমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এসবিইউর দাবি, শিয়ার সামরিক বিমানঘাঁটির অ্যাভিয়েশন ডিপোতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে অন্তত একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও চারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি আংশিকভাবে প্রতিহত করা হয়েছে।

সূত্র : রয়টার্স

কুইকটিভি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ১০:১৯

▎সর্বশেষ

ad