ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধাসন্তানদের তথ্য যাচাই হচ্ছে: উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৮:৩৯:৪২ পিএম

ডেস্ক নিউজ : মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া ৯০ হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন। বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদালত এসব নির্দেশনা জারি করেন।’

তবে অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাওয়ার কথা জানান ফারুক-ই-আজম।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না। জেলে গেলেও মুক্তিযোদ্ধাদের জন্য ডিভিশন ব্যবস্থা রাখতে হবে।’

কুইকটিভি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৮:৩৯

▎সর্বশেষ

ad