ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মাদক সিন্ডিকেটের রুই-কাতলাদের দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৫:৩৪:৩৯ পিএম

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা এখনো ধরা পড়ছে না। তবে যত দ্রুত সম্ভব, তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে জোর দিচ্ছে সরকার। সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের আজকের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী ও ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেসব নিয়েও আলাপ হয়েছে। তবে বৈঠকে বিশেষভাবে ‘মাদক’ ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা।  

তিনি আরও বলেন, গণমাধ্যমের সংবাদের মাধ্যমেই এখন অনেক ইয়াবা চালানকারী ধরা পড়ছে। তবে যাদের ধরা পড়ানো হচ্ছে তারা মূলত পুঁটি কিংবা টেংরা শ্রেণির। কিন্তু বড় বড় ‘রুই-কাতলা’রা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব তাদেরও আইনের আওতায় আনা হোক। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad