ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিচার বিভাগই ছিল ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি: মাহমুদুর রহমান

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ১০:৫৭:২৬ পিএম

ডেস্ক নিউজ : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিল না, ছিল বিচার বিভাগ। বিষয়টিকে ‘ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আজ রোববার (৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে কলেজের সেমিনার কক্ষে ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিস্টের মূল বয়ানগুলো তৈরি করা হয়েছিল আদালতের মাধ্যমে। ব্যাখ্যা দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না—এই বয়ান আদালতের তৈরি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসকরা সাধারণত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উপনিবেশে পরিণত করতে চায়। কিন্তু বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য উল্টো দিল্লির কাছে বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে প্রতিস্থাপন করেছিল।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তিরা আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারছে রাজনৈতিক ঐক্যের অভাবের কারণে। যদি জুলাইয়ের মতো ঐক্য বজায় থাকতো, তাহলে ফ্যাসিস্ট শক্তি এই স্বপ্ন দেখার সাহস পেত না।

শেখ হাসিনার ব্যাপারে বলেন, তিনি দেশে ফিরতে পারবে না। সেদিনই ফিরবেন, যেদিন ভারতকে বাধ্য করতে পারবো। কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্যই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন,”—যোগ করেন মাহমুদুর রহমান।

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান এবং গণঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad