ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৮:০৬:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোন দিনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ না দেয়ার শপথ নিতে হবে।

আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছে বিএনপি। গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে দেশের জনগণ।

তিনি আরও বলেন, শুধু ৩৬ দিন নয়, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। ছাত্রদের প্রাণ দেয়ার লক্ষ্য একটাই—সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad