ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইংল্যান্ড সফরে ভারতের অনন্য রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৭:২৫:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে চলতি সফরে অনন্য এক রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্সে বাউন্ডারির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই মিলে ৪৭০টি বাউন্ডারি হাঁকান। 

ইংল্যান্ডে এবারের সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেন তরুণ ওপেনার শুভমান গিল। অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় অধিনায়কের দায়িত্ব আসে শুবমান গিলের কাঁধে।

শুবমান গিল অধিনায়ক হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিদেশের মাঠে রেকর্ড ৭৫৪ রান করেন তিনি। এই সফরে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হলো ২৬৯ রান। সফরে তিনি ৮৫টি চার আর ১২টি ছক্কা হাঁকান। 

গত বছর ইংল্যান্ড সফরে ৯৬টি বাউন্ডারি হাঁকান ভারতীয় তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল। সেই সফরে তিনি ৬৮টি চার আর ২৬টি ছক্কা হাঁকান। 

২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ৮৫টি বাউন্ডারি হাঁকান ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ।

২০০২ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ৮৫টি বাউন্ডারি হাঁকান।  

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad