ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভেঙে পড়েছে দেশের সকল ব্যবস্থা, এক বছরেও ঠিক করা সম্ভব নয়: শ্রম উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৪:৪০:৩৩ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, এটি এক বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আজ রোববার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনসহ সব সেক্টর ভেঙে পড়েছে—এই অবস্থায় শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রফতানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রফতানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি ভালো খাত হতে পারে। এই খাত নিয়ে সরকার কাজ করছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৪:৩৬

▎সর্বশেষ

ad