ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে লেডেকির ইতিহাস

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ১০:০৪:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের স্পোর্টস হাবে আয়োজিত আসরে লক্ষে পৌঁছতে লেডেকির লেগেছে ৮ মিনিট ০৫.৬২ সেকেন্ড। তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার লানি পলিস্তার ও কানাডার সামার ম্যাকইন্টোশকে। লক্ষে পৌঁছতে পলিস্তারের ৮ মিনিট ০৫.৯৮ সেকেন্ড ও ম্যাকইন্টোশের ৮ মিনিট ০৭.২৯ সেকেন্ড সময় লেগেছে।

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে লেডেকির এটা সপ্তম স্বর্ণপদক। প্রতিযোগিতাটির ইতিহাসে আর কারো এতগুলো পদক নেই, তাও লেডেকিরগুলো টানা জেতা। যা একপ্রকার ইতিহাস। এই আসরে লেডেকি পদক জিতেছেন ১৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪ ‍গুণন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ও ৪০০ মিটার ফ্রিস্টাইলেও। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলেও অন্য দুটি পদকের মধ্যে একটি সিলভার ও একটি ব্রোঞ্জ।

লেডেকি শেষ পর্যন্ত সোনা জিতলেও ম্যাকইন্টোশ ৭০০ মিটারের বৈতরণী পার হওয়ার আগে তার সামনে ছিলেন। শেষদিকে গতি বাড়ে মার্কিন সাঁতারুর, করেন বাজিমাতও। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে টানা সপ্তম স্বর্ণ জিতে লেডেকি বলেছেন, ‘এটা অত্যন্ত অবিশ্বাস্য। আমরা তিনজনই ৮ মিনিট ১০ সেকেন্ডের কমে শেষ করেছি। অত্যন্ত দ্রুত, তারা আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে।’

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:০০

▎সর্বশেষ

ad