ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৮:৪৫:২১ পিএম

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।

শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।

রায়েরবাজারে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরও সরব হওয়া দরকার।

গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad