ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

খেলনার মতো ভেঙে পড়া এফ-৩৫ কিনব না, সাফ জানিয়ে দিল ভারত

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ০৬:০৬:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেদ্র মোদির মার্কিন সফরের সময় ট্রাম্প নিজে সেই প্রস্তাব দিয়েছিলেন। তবে এবার ভারত জানিয়ে দিল, তারা এই বিমান কিনতে আদৌ আগ্রহী নয়।

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 

এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা হিমঘরে পাঠাচ্ছে ভারত। ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে, তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। 

ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। এরই মাঝে আবার সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 
এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি ব্রিটিশ নেভির একটি এফ-৩৫ যুদ্ধবিমান ৩৮ দিন ‘গরমের ছুটি’ কাটিয়ে কেরলে উড়ে গেছে। তিরুবনন্তপুরমে জরুরি অবতরণের পর সেই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি।

গত ১৪ জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানটি। প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। 

পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। তবে বিমানটি তিরুনন্তপুরমে অক্ষত অবস্থায় অবতরণ করতে পেরেছিল। যদিও এপরপর থেকে ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে সেটিকে সচল করা যায়নি।

এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) ক্যালিফর্নিয়ায় বিধ্বস্ত হয় মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। তবে কীভাবে এবং কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad