ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:৫১:২৩ পিএম

ডেস্ক নিউজ : ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ নারী দলকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই টুর্নামেন্ট। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এর মধ্যে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল ও যুক্তরাষ্ট্র।

সর্বশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে আসে থাইল্যান্ড ও নেপাল, আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পায় যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলের মধ্যে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে আসবে দুটি করে দল, আর একটি দল আসবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই দলগুলোকে আগে নিজ নিজ আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বাছাইপর্ব থেকে চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। এদের মধ্যে দুটি দল থাকবে ‘এ’ গ্রুপে, আর বাকি দুটি ‘বি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ঐতিহাসিক ওভালে, আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল। আগামী বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড জয়ী হয়। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad