ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ১১:০৮:০৩ পিএম

ডেস্ক নিউজ : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করা হয়েছে। জুলাই-চব্বিশ গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের রিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রাবিপ্রবি প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (৩০ জুলাই) তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ। তারা জুলাই-আগস্ট ও তার আগে-পরে ছাত্র নামধারী যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমি যোগদানের পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কমিটি বিস্তারিত তদন্তে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ করে প্রতিবেদন দিয়েছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের কাউকে স্থায়ী বহিষ্কার, আবার যারা অপরাধে যুক্ত ছিলেন কিন্তু ছাত্রত্ব শেষ করেছেন তাদের সনদ বাতিল করে দেওয়া হয়েছে।

অপরপক্ষে বহিষ্কৃতদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, চব্বিশের জুলাই-আগস্টে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি, যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে কর্মসূচি পালিত হয়েছেসেদিনও কিছুই হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এ অবিচারের বিচারও হবে

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ১০:৫৮

▎সর্বশেষ

ad