ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আলিবাগের নৌকা ভ্রমণে ভিকি-ক্যাটরিনা

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:১৬:০৪ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটিপ্রতিবেদন থেকে জানা যায়, অর্ন্তজালে ভাইরাল হওয়া নৌকা ভ্রমণের ভিডিওটি ভারতের আলিবাগের। ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের হাতে হাত রেখে একসঙ্গে হাঁটছেন ক্যাটরিনা।

এসময় ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। অভিনেত্রীর এ পোশাকই নেটিজেনদের মনে উসকে দিয়েছে নতুন জল্পনা। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা মা হতে চলেছেন। কারণ তার ঢিলেঢালা পোশাক। সাদা রংয়ের ঢিলেঢালা শার্টে অভিনেত্রী স্ফীতোদর আড়াল করার চেষ্টা করেছেন।
 
শুধু তাই নয়, গাড়ি থেকে বের হয়ে অভিনেত্রীকে ধীরগতিতে হাঁটাতে দেখেও অনুরাগীরা দাবি করছেন এবার ভিকি-ক্যাটের সংসারে আসছে নতুন অতিথি। ২০২১ সালে একে অন্যকে ভালোবেসে বিয়ে করেন ভিকি-ক্যাট। এরপর দুজনই ব্যস্ত ছিলেন সিনেমার কাজ নিয়ে। তবে বর্তমানে সিনেমায় ভিকি কাজ চালিয়ে গেলেও কাজ করছেন না ক্যাটরিনা। সোশ্যাল হ্যান্ডেলে নতুন ভিডিও বা ছবিতেও তাকে দেখা যায় না।

ছবিশিকারীদের থেকেও দূরত্ব তৈরি করেছেন। তাই সত্যি এবার ক্যাটকে অন্তঃসত্ত্বা ভাবছেন ভক্তরা। এদিকে সংসারে নতুন সদস্য আসা প্রসঙ্গে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি ভিকি-ক্যাট দম্পতি। তাই সত্যি ক্যাটরিনা মা হতে চলেছেন নাকি গতবারের মত এটিও শুধুই গুঞ্জন তা জানতে ভক্তদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।  

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad