ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১১:৩৯:৫১ এএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মৃত্যুবরণ করেছেন।

বুধবার ভোর ৪টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন চিত্রনায়িকার বাবা। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ হলে বাসায় ফেরে যান।

এরপর গতকাল (২৯ জুলাই) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

এদিকে, বাবা হারানোর ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/সকাল ১১:৩৯

▎সর্বশেষ

ad