ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশের অবস্থান কোথায়?

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১১:৩৬:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের খেলা শুরু হয়েছে। ইতোমধ্যে ইংল্যান্ড ও ভারত সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলেছে। তিনটি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া আর ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুটি করে ম্যাচ খেলেছে শ্রীলংকা ও বাংলাদেশ। 

২০২৫ থেকে ২০২৭ সালের নতুন চক্রে এখনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। নতুন চক্রে তিন টেস্টে খেলে ৩৬ পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার টেস্টে অংশ নিয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড।

দুই টেস্টে অংশ নিয়ে ১৬ পয়েন্ট করে তৃতীয় ও চতুর্থ পজিশনে আছে শ্রীলংকা ও ভারত। দুই টেস্টে অংশ নিয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম পজিশনে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টে অংশ নিয়ে কোনো পয়েন্ট পায়নি। ক্যারিবীয়রা আছে টেবিলের ষষ্ঠ পজিশনে। 

টেবিলের তলানীতে পড়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিন দল এখনও নতুন চক্রে কোনো টেস্টে অংশ নেয়নি।

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১১:১৯

▎সর্বশেষ

ad