ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কে এই ষোড়শী আইনা আসিফ?

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১১:২১:১৮ পিএম

বিনোদন ডেস্ক : মাত্র ১৬ বছর বয়সে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ষোড়শী আইনা আসিফ। বয়স ১৬ হলেও অভিনয়ে পরিণতির ছোঁয়া।পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পরওয়ারিশ’-এ ‘মায়া শাহীর’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে যেন বাজিমাত করে ফেলেছেন ষোড়শী আইনা আসিফ।

তার চোখেমুখে জেদ, সংলাপে স্পষ্ট আত্মবিশ্বাস, সব মিলিয়ে দর্শকরা মুগ্ধ। এই বিস্ময়কর কিশোরীকে ঘিরে এখন নেটদুনিয়ায় তুমুল আলোচনা। কে এই আইনা? আর ‘পরওয়ারিশ’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি? উত্তর খুঁজছে হাজারো কৌতূহলী মন।

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করে আইনা আসিফ। করাচির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন।

এরপর ২০২১ সালে ‘পেহেলি সি মহাব্বত’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আইনার। এতে অভিনেত্রী মায়া আলীর ছোট বয়সি চরিত্র রূপায়ণ করেন আইনা। ২০২৩ সালে প্রচারিত ‘পিঞ্জরা’, ২০২৩ সালে প্রচারিত ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

তবে চলতি বছরের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ধারাবাহিক ‘পরওয়ারিশ’-এ অভিনয় করে পাকিস্তানি নাটক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। নাটকটি পরিচালনা করেছেন মীসাম নকীব। ধারাবাহিকটিতে আইনার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমর জাফরি। জানা যায়, আইনা আসিফ ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় ১ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিরিয়ালটির ৩১টি পর্ব প্রচার হয়েছে।

তবে আলোচিত এই সিরিয়ালের পারিশ্রমিক নিয়ে এখনো মুখ খোলেননি আইনা আসিফ। গত বছর এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে আইনা জানিয়েছিল, তার বড় বোন তার অর্থনৈতিক সবকিছু দেখাশোনা করেন। তিনি কেবল তার আয়ের আংশিক অংশ প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পান।

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১১:১৯

▎সর্বশেষ

ad