ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে ভেলায় ভেসে এলো চিরকুটসহ মরদেহ..

Mohon | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৪:৩৭:৪৬ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। সঙ্গে ছিল ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বরসহ চিরকুট। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েকটি কলাগাছ দিয়ে তৈরি করা ভেলায় চাঁটাইয়ের ওপর ৬ বছর বয়সী এক‌টি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে শিশুর মুখ দেখা যায়। সেখানে শিশুটির ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর দেওয়া ছিল। উল্লিখিত ঠিকানা হলো- শিশুটির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা হয়- ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত। যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজশিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলাগাছের ভেলায় এক‌টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখা‌নে যাই। পরে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকুট এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ করলে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশুটির মামা প‌রিচয় দেন।। তি‌নি জানান, গত ১০ জুলাই শিশুটি সাপের কাম‌ড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কথা জানার পর স্থানীয়রা লাশটি আবারও নদীতে ভাসিয়ে দেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। মরদেহটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ বিকাল :৪.৩৮

▎সর্বশেষ

ad