ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি: র‍্যাপার সেজান..

Mohon | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০১:৪৪:১১ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

গত বছর ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় চলে আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। এরপর দেশ-বিদেশের ভক্তরা তরুণ এই র‍্যাপারের গান নিয়ে প্রশংসা করেন। এবার সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে। র‍্যাপার সেজানের পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো: জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। আন্দোলনে ছাত্রজনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপ হপ কমিউনিটির র‌্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হইসে সেই খানে র‌্যাপ বা হিপ হপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করসি। অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে৷ অথচ আমি মনে করি হিপ হপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শো-তেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হইলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপ হপ এখন মূলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মানটা পায় না এখনো। যেইসব শোগুলাতে আমি কথা দিয়া রাখসি ওইগুলা শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি। ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা ক্ষ্যাপ আর্টিস্ট না, রিসপেক্ট ছাড়া যারেই পাবি র‌্যাপ আর্টিস্ট না’

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৪৩

▎সর্বশেষ

ad